April 2, 2026, 12:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে ১০ ভিক্ষুক পেল বিকল্প কর্ম সংস্থানের ৩ লাখ ৭৫ হাজার টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ শহরের ১০ ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের  ৩ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯টায়  সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত  ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কর্মসূচির আওতায় শহর সমাজসেবা অফিসের পক্ষ থেকে এসব অনুদানের টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের  আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের  উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিল খান, আলিমুজ্জামান বিটু প্রমুখ।
গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের  সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এ টাকা দিয়ে ভিক্ষুকরা মুদি, ফল, চা,  কাপড়ের  ব্যবসা ও ছাগল পালন করবেন। সংশ্লিষ্ট ওয়র্ডের ১০ কাউন্সিলর ভিক্ষুকদের এ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম মনিটরিং করবেন। এর মধ্য দিয়ে  ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আমরা এটা প্রত্যাশা করি ।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page