April 11, 2026, 2:08 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ সার পেলেন ১ হাজার কৃষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ এবং বেলা রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার  সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণের আয়োজন করে।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ সার বিতরণ অনুষ্ঠানে  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাস্কর বাড়ৈ সজল কুমার ভদ্র, প্রাঞ্জল নাগসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সদর উপজেলায় আউশের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০০০ কৃষকের মধ্যে ৫০০০ কেজি উফশী  জাতের আউশ ধানের বীজ, ১০০০০ কেজি ডিএপি ও ১০০০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ।  কৃষক প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডি এ পি সার দেওয়া হয়েছে। এসব সার ও বীজ দিয়ে ১০০০ কৃষক ১০০০ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদ করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page