October 17, 2026, 9:12 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ সার পেলেন ১ হাজার কৃষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ এবং বেলা রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার  সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণের আয়োজন করে।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ সার বিতরণ অনুষ্ঠানে  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাস্কর বাড়ৈ সজল কুমার ভদ্র, প্রাঞ্জল নাগসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সদর উপজেলায় আউশের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০০০ কৃষকের মধ্যে ৫০০০ কেজি উফশী  জাতের আউশ ধানের বীজ, ১০০০০ কেজি ডিএপি ও ১০০০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ।  কৃষক প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডি এ পি সার দেওয়া হয়েছে। এসব সার ও বীজ দিয়ে ১০০০ কৃষক ১০০০ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদ করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page