April 8, 2026, 6:32 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ছিল ২৫ শতাংশ ; নেমে আসলো ১০ শতাংশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা থাকবে সুবিধাভোগীদের হাতে এবং সরকারের অংশীদারিত্ব কমে ১০ শতাংশে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপদেষ্টা পরিষদের সভায় ‘গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ’ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, “গ্রামীণ ব্যাংক যখন শুরু হয়েছিল, তখন এর ভিত্তি ছিল একটি মূল্যবোধ—যারা ব্যাংকের সুবিধাভোগী, তারাই এর পরিচালনায় অংশ নেবেন। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে টার্গেট করে ব্যাংকের নিয়ন্ত্রণ সরকার নিজের হাতে নিয়ে নেয়। আজকের সংশোধনের মাধ্যমে আবারও সেই মূল দর্শনে ফিরে যাওয়া হলো।”

তিনি জানান, সংশোধিত অধ্যাদেশে নতুনভাবে ‘বিত্তহীন’ শব্দটি সংযুক্ত করা হয়েছে, যাতে শুধু গ্রামীণ নয়—সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার হতদরিদ্ররাও এর আওতায় আসতে পারেন।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডে ৯ জন সদস্য থাকবেন, যাঁরা প্রত্যেকে সুবিধাভোগী সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। তাঁদের মধ্য থেকেই ৩ জন মনোনীত হয়ে চেয়ারম্যান পদে একজন নির্বাচিত হবেন।

পরিশোধিত মূলধনের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আগে সরকারের অংশ ছিল ২৫ শতাংশ, যা এখন কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অপরদিকে, সুবিধাভোগীদের অংশ ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা হয়েছে।

এছাড়া, ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ২০১৫’ অনুযায়ী গ্রামীণ ব্যাংককে ‘জনস্বার্থ সংস্থা’ হিসেবে চিহ্নিত করার বিধানও এই অধ্যাদেশে সংযোজন করা হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে মূলত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ও নীতিমালার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page