September 7, 2026, 12:38 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আদালতে হাজির করে পুলিশ। তাকে ডবলমুরিং থানায় বিস্ফোরক ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি করেছেন বাকলিয়া থানাধীন বৌবাজার এলাকার মো. এরশাদ নামে এক ব্যক্তি। এ মামলায় গ্রেফতার এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘শনিবার সকালে বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. এরশাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় তিনি এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ, এম এ লতিফ তাকে গুলি করার হুমকি দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page