April 1, 2026, 7:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনে সংঘর্ষ ; নিহত-১ আহত-১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহত হয়েছেন বাস চালক ফরহান হোসেন নিহত। এছাড়া আহত হেল্পার জাকির হোসেনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রোববার ভোরে তীব্র কুয়াশার কারণে এক্সপ্রেস ওয়ের শ্রীনগরের ষোলঘর থেকে চালতি পাড়ায় তিন কিলোমিটার জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এসময় সড়কে ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিলো।

আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যাওয়া হলে বাস চালক ফরহাদ হোসেনকে মৃত্যু ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাসের হেল্পার জাকির হোসেনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার অফিসার দেওয়ান আজাদ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page