April 2, 2026, 3:06 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু সুন্দরবনে ; তলিয়ে গেছে কটকা বনাঞ্চল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবনে। প্রবল জোয়ারে তলিয়ে গেছে দুবলারচর ও কটকা এলাকা। আবহাওয়া বিভাগ ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে এ এলাকায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুরজিৎ চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সুন্দরবনে শুরু হয়েছে। ঝড়ো বাতাস গুড়ি গুড়ি বৃষ্টি ও জোয়ারে কটকা বনাঞ্চল তলিয়ে গেছে।’

দুবলার মাঝের কেল্লা থেকে পিরোজপুরের জেলা আলাল মিয়া জানান, ‘সাগরের জোয়ারে দুবলার চর এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রচণ্ড ঝড় বাতাসের সঙ্গে সঙ্গে সাগরে বড় ঢেউ আছড়ে পড়ছে।’

বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক সিএফ মিহির কুমার দে ইত্তেফাককে বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে বন বিভাগের দুবলা, কোচিকালী শেলারচরসহ সাগর তীরবর্তী ফরেস্ট ক্যাম্প সমূহের বনরক্ষীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page