April 5, 2026, 2:20 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুত বাগেরহাট ; খোলা হয়েছে ৩৪৪ আশ্রয় কেন্দ্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রূপ নিতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলা করতে উপকূলীয় জেলা বাগেরহাট প্রস্তুতি নিতে শুরু করেছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটি জরুরি সভা করে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সাধারণ মানুষকে আশ্রয় দিতে জেলার ৩৪৪টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারবে দুই লাখের বেশি মানুষ। প্রস্তুত রাখা হচ্ছে শুকনা খাবার।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সঞ্চালনা করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আগামী ২৪ অক্টোবর রাত অর্থাৎ ২৫ তারিখ ভোরে উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা পেয়েছি- সেই হিসেবে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। বাগেরহাট জেলায় ৩৪৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে রয়েছে। এই আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা দুই আট হাজার ৪৩০ জন। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হচ্ছে। এসব কেন্দ্রে মানুষদের নিয়ে যাওয়ার নির্দেশনা পেলে তাদের নিয়ে যাওয়া হবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণকে সচেতন করবে এবং তারা দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে। দুর্যোগ মোকাবিলার জন্য নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৩০০ মেট্রিক চাল মজুদ রয়েছে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় শুকনা খাবার বরাদ্ধ দিচ্ছে। এই বরাদ্দ স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হবে। সবাইকে শুকনা খাবার- চিড়া, মুড়ি ও গুড় মজুদ করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করবে প্রশাসন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page