September 4, 2026, 2:40 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

চকরিয়া থানা সেন্টারের পাশে হিন্দু বাড়িতে ডাকাতি ; তিন ডাকাত গ্রেফতার

বশির আল-মামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় থানা সেন্টারের পাশে হিন্দু বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতি সংঘটনের ১৭ ঘন্টার মধ্যে ঘটনাস্থলের আশ-পাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও আসামীদের সনাক্ত করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িতের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ বাটাখালী গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে মোঃ হানিফ (৪৩), পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর কাহারিয়া ঘোনা খন্দকার পাড়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মো. নয়ন প্রকাশ নয়ন চৌধুরী (৪৫), একই এলাকার উত্তর কাহারিয়া ঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫)। তারা সকলে স্হানীয় বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানাগেছে।
উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত পৌনে ২ টায় চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড হিন্দু পাড়ার শ্রীমন্ত দাশ নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৬ ডাকাত গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে থানা ভবনের মাত্র ৩০ গজ অদূরে বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দলকে ওই বাড়িতে পাঠিয়েছি। পাহারাদারকে গলায় ছুরি ধরে জিম্মির পর হাতে ও পায়ে ছুরিকাঘাতে আহত করার চিহ্ন পাওয়া গেছে। গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।
জানা যায়, প্রবাসী শ্রীমন্ত দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সম্প্রতি তারা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দু পাড়ায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। ভবন নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। নীচ তলায় প্রবাসীর স্ত্রী সন্তান বাস করতো।
3 attachments

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page