April 10, 2026, 10:46 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যাকান্ডের দুই মামলায় ৩০ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৩০ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকা অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করেছে।

এডিসি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি, এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি, এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।

মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে।

এদিকে আজ বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page