October 2, 2026, 7:56 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের ইপিজেডের জেলেপল্লিতে আগুন ; ৩৭ বসতঘর ও দোকান পুড়ে ছাই

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে একটি তেলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। রবিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুনে ২০টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সব মিলিয়ে ৩৭টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জালও।
আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আজ ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তেলের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page