July 31, 2026, 1:24 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৩০ কেজি গাঁজা সহ নারী আটক

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় গাঁজা বিক্রির অভিযোগে মুনজুরা নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

এ সময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ করা গাঁজা ফেনীর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দৌলতপুর গ্রামের ভাড়া বাসায় রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুনজুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আট করে। আসামির স্বীকারোক্তি মোতাবেক বাসার খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আজকের বাংলা তারিখ



Our Like Page