September 12, 2026, 9:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের চন্দনাইশে ১০ মিনিটের আগুনে পুড়ে মরল ১১ টি গরু

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে একটি খামারে আগুন লেগে আবদুল গফুর নামে এক খামারির ১১টি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় বৈলতলী বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর। তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

জানা যায়, আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি তার স্ত্রী ও ৬ ছেলে মেয়ের অক্লান্ত পরিশ্রমে গত ২ বছর আগে খামারটি শুরু করেন। খামারটিতে ২০ লাখ টাকার গরু ছিল। ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন ওই খামারি। কিন্তু ১০ মিনিটের আগুনেই তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেলো।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসলেও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা অবস্থায় থাকায় খামারের ভিতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page