October 15, 2026, 3:16 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের  নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

বশির আল মামুন, চট্টগ্রাম : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে বিসিএস কর্মকর্তাদের অপসারণ চেয়ে আবারও কর্মবিরতি পালন করেছে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ নামের একটি সংগঠন। চট্টগ্রামের সব হাসপাতালের নার্সরা মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এর আগে গত ১ অক্টোবরও কর্মবিরতি পালন করেছিল তারা।
কর্মবিরতি চললেও হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত ছিল।
এ বিষয়ে হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ইব্রাহিম খলিল  বলেন,  এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। গত ১ অক্টোবর দাবি মানার আশ্বাস দেওয়ায় আমাদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়।
কিন্তু আমাদের দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পুনরায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। এরই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page