September 6, 2026, 2:29 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থামিয়ে স্বর্ণ ছিনতাইকারী যুবদল নেতাকে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থামিয়ে যাত্রীকে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে৷

উল্লেখ্য, গত ২৭ জুলাই পটিয়া বাইপাসে চট্টগ্রামমুখী একটি চেয়ারকোচ গতিরোধ করে রূপন দাশ নামের একজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে এ যুবদল নেতা। পরবর্তীতে ভিডিও ফুটেজের ভিত্তিতে যুবদল মামুনকে শনাক্ত করে৷

এ ঘটনায় গত বুধবার (৪ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামুন ও তার সহযোগী মনিরের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে৷

মামুনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page