November 21, 2026, 3:55 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পটিয়ায় পিকনিক বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

বশির আল–মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি পিকনিক বাসের ধাক্কায় অন্য একটি মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসার টেক হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো আবদুল করিম ভোলা (৫০) ও হামিদ সাবু (৬০)। দুজনই পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় আরো কয়েকজন কমবেশি আহত হয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি পিকনিক বাস পেছন থেকে ধাক্কা দিলে মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে পড় যায়। ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। বেশ কয়েকজন আহত হন।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পিকনিক বাসটির চালককে আটক করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page