October 18, 2026, 11:43 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের বাঁশখালীতে হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার কিশোরের মৃত্যু

বশির আল মামুন : চট্টগ্রামের বাঁশখালীতে বুনো হাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড়-সংলগ্ন লিচুবাগান থেকে হাতি তাড়াতে গেলে এ ঘটনা ঘটে। নিহত কিশোর রিজভী বৈলছড়ি ইউনিয়নের কুলীনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।
এ ঘটনায় নিহতের পরিবার বুধবার (১ মে) হাতির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিজভী গত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ির একটি মুদির দোকানে চাকরি করতো। ওই দিন রাত ২টার দিকে তার পারিবারিক লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে আরও লোকজনের সঙ্গে হাতি তাড়াতে যায়। একপর্যায়ে বাগানে হাতির আক্রমণে গুরুতর আহত হয় রিজভী। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে একটি হাতি লিচুবাগানে প্রবেশ করে। খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতির আক্রমণের শিকার হয় রিজভী।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাকমা বলেন, ‘হাতির আক্রমণে এক কিশোর মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হাতির বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page