September 6, 2026, 11:31 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও বাগান দখল এবং বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ মঙ্গলবার সকালে মামলাটি করেন উপজেলার কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।
বিচারক আবদুল হামিদের আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদী  বলেন, বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ ও মদদে উপজেলার কালীপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও বাগান দখলসহ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়।
আরজিতে বলা হয়, ২০২৩ ইংরেজি সালের ২৫ ডিসেম্বর ও ২০২৪ ইংরেজি সালের ২৫ জুলাই আসামিরা তার কালীপুরের লিচু বাগান দখল করে। মোস্তাফিজুর রহমানের নির্দেশে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি ঘরবাড়ি ভাংচুর করে।
রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে আসামিরা তাকে বিগত দিনগুলোতে চরমভাবে নির্যাতন করে। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দেয়। এমনকি সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে তাকে বাড়িতেও থাকতে দেয়নি।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট তকসিমুল গণি ইমন, এডভোকেট লুৎফুল হায়দার ও এডভোকেট আবু নাছের।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page