September 7, 2026, 7:52 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানচাপায় বিএনপি নেতা নিহত

বশির আলমামুন চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে মহা সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ দূর্ঘটনা ঘটে বলে  বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
তিনি বলেন, ‘মহাসড়কের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে গাড়ি দুটি মহাসড়কের পাশে জমিতে উল্টে পড়ে। এ সময় কাভার্ডভ্যানচাপায় সামনে থাকা কামরুল আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনা পর চালকেরা পালিয়ে গেছেন।
নিহত কামরুল আলম মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিহতের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। বাসের যাত্রীদের তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’
উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের আহ্বায়ক কামরুল আলম ভাই গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি কামরুল ভাইকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান। ওনার পরিবার ঢাকায় থাকেন। দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মীরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।’
উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, ‘শুক্রবার সকালে বেপরোয়া গতির একটি বাস মহাসড়কের পোলমোগরা এলাকায় সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে কামরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page