September 7, 2026, 1:58 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বশির আল-মামুন, চট্টগ্রাম:  চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- পিকআপ ভ্যানচালক বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪০), পাবনার ঈশ্বরদী উপজেলার বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে আবদুর রহিম (৪২)।
জানা গেছে, সকালে উপজেলার নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখি লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুজন ঘটনাস্থলেই মারা যায়। কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিজামপুর এলাকায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page