November 20, 2026, 11:22 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের রাউজানে তাবলিগের এবাদতখানা ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা আটক

বশির আল–মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামের রাউজানে পাঁচ বছর আগে ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তাবলিগ কমিটির দুটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা তিন মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাউজান থানাধীন গহিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন রাউজান উপজেলার গোলজার পাড়া কাগতিয়া এলাকার তবল হোসেনের ছেলে। তিনি রাউজান উপজেলার গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাউজান আসনের সাবেক সংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে আনোয়ার হোসেনসহ ৭০ থেকে ৭৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুনিরীয়া যুব তাবলিগ কমিটির ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাঙচুর করে। এ ছাড়াও প্রতিষ্ঠান দুটির কয়েকটি ভবন, আসবাবপত্র ও দোকানপাট ভাঙচুর করে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ১০৩ নং শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে গত ২৩ আগস্ট রাউজান থানায় একটি মামলা করেন। এ ছাড়াও ২০৪ নং শাখার সহ-সভাপতি জোহেল উদ্দীন বাদী হয়ে গত ২৬ আগস্ট রাউজান থানায় আরেকটি মামলা করেন। গ্রেফতার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page