September 30, 2026, 10:00 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

বশির আল–মামুন , চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। নিহত ব্যবসায়ীর চট্টগ্রাম নগরীর চাক্তাই আসাদগঞ্জে শুঁটকির ব্যবসা রয়েছে। এ ছাড়াও তিনি নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম নগরীতে পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীর আলমকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করা হয়। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের কয়েকজন হামলার শিকার হন। জাহাঙ্গীর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘হামলাকারীরা মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা নিয়ে এসেছিল। তারা ১০ থেকে ১৫ জন ছিল, ঘটনার পরপর পালিয়ে গেছে। হামলাকারীরা নোয়াপাড়া পথেরহাট এলাকা দিয়ে এসেছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page