April 2, 2026, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা ; ১জন গ্রেপ্তার 

 
বশির আল-মামুন  চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. সেকান্দর (৬০)।
তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জ্যা কলোনির বাসিন্দা হলেও বাড়ি কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকায়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মো. সেকান্দর এর বিরুদ্ধে ২০২০ সালেও ধর্ষণের একটি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শিশুর মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। গত ১৪ অক্টোবর বিকালে কন্যাকে বাসায় রেখে কাজে যাওয়ার পর সে উঠোনে খেলছিল। এসময় শিশুটিকে ডেকে ভাড়া বাসায় নিয়ে যায় অভিযুক্ত সেকান্দর।
সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার দেয়। ওই সময় শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, থানায় মামলা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page