April 6, 2026, 6:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনের ২৪ টি বড় সেগুন গাছ কেটে সাবাড়

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের সংরক্ষিত বন থেকে  ২০ লক্ষাধিক টাকার ২৪টি সেগুনগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর সংলগ্ন কোদালা সংরক্ষিত বনবিটে এ ঘটনা ঘটে। এমন ভয়াবহ গাছ চুরির ঘটনায় এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়েছে। শনিবার(৮ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কোদালা সংরক্ষিত বনবিট এলাকায় থাকা বহু বছরের পুরনো সেগুন গাছগুলো আর নেই। শুধু গাছের কিছু ডাল পালা ও কেটে ফেলে রেখে যাওয়া অবশিষ্টাংশ পড়ে রয়েছে।

রাঙ্গুনিয়া বনবিভাগের রেঞ্জ অফিসার মেহেদী হাসান মানিক জানান, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল কোদালা বনবিটে এসে বনবিভাগের কর্মীদের জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নেয় এবং অবরুদ্ধ করে রাখে। এ সময় বিট এলাকার আশপাশে থাকা প্রায় ২৪টি সেগুনগাছ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কেটে নিয়ে চলে যায় তারা। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।

তিনি জানান, শুধু তাই নয় এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্কও সৃষ্টি করে। ঘটনার পর বনবিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page