October 9, 2026, 6:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসী হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গভীর রাতে র‍্যাবের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে ফেলা হয়।

রোববার (২৪ মে) দিবাগত রাত দুইটার দিকে আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব জানিয়েছে, নানা প্রতিবন্ধকতার মধ্যেও অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার জন্য ইয়াসিন বাহিনীকে দায়ী করছে বাহিনীটি।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ক্যাম্পে হামলা চালায়। ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হলে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। তিনি জানান, অতিরিক্ত ফোর্স প্রবেশ ঠেকাতে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেওয়া হয়েছিল। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করে।

র‍্যাব কর্মকর্তা কামাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখান, কীভাবে রাস্তা ও কালভার্ট কেটে ফেলা হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর যান চলাচল ঠেকাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। ফলে বাহিনীর সদস্যদের অনেক দূরে গাড়ি রেখে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্যমতে, এলাকায় প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর সরকার সেখানে পুলিশ ও র‍্যাবের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। আলীনগরে নির্মাণাধীন র‍্যাব ক্যাম্পটিই হামলার লক্ষ্যবস্তু হয়।

যৌথ অভিযানের সময় ২২ জন গ্রেপ্তার হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page