October 6, 2026, 9:38 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালংকার উদ্ধার

বশির আল-মামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের চারটি সিটের নিচে লাইফ জ্যাকেট থেকে চার কোটি টাকা মূল্যের সাড়ে চার কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫২ ভেতর সিটের নিচে তল্লাশি করে এ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান জানান, সারজাহ থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৮টা ৭ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটের সিট নম্বর ১৯এ, ১৮বি, ১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো চার প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায়। যার মোট ওজন চার কেজি ৫৪০ গ্রাম। বাজার মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।



Our Like Page