October 10, 2026, 12:54 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সন্দ্বীপে বালিকা বিদ্যালয়ে এক ঘণ্টায় ৬৪ স্কুলছাত্রী অসুস্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপের সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ঘণ্টায় ৬৪ জন ছাত্রী অসুস্থ হয়েছে। অসুস্থদের মধ্যে জ্বর, বমি ও মাথা ব্যথা এবং চোখমুখ ফোলা লক্ষণ দেখা যায়। এছাড়াও তিনজন শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী অসুস্থ হয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সকালে প্রাত্যহিক সমাবেশের পর নবম শ্রেণির কয়েকজন ছাত্রী বমি শুরু করে। মুহূর্তের মধ্যে ওই শ্রেণির আরও ২০/২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী অন্যান্য শ্রেণির ছাত্রীরাও অসুস্থ হয়ে যায়। তাদের দেখাশোনা করতে গিয়ে চতুর্থ শ্রেণির দুইজন নারী কর্মচারী এবং তিনজন শিক্ষক অসুস্থ হয়ে যায়।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করলে তিনি ডা. আশরাফুর রহমান নাদিমের নেতৃত্বে একটি চিকিৎসক টিম পাঠান। মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, পরামর্শ পত্র ও বিনামূল্যে কিছু ওষুধ সরবরাহ করেন।

ডা. আশরাফুল ইসলাম নাদিম জানান, লক্ষণ দেখে ভাইরাস জ্বর বলে ধারণা করছি। তাদের প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম বলেন, হঠাৎ করে মেয়েরা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের সাথে যোগাযোগ রাখছি।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, অসুস্থ শিক্ষার্থীদের জ্বরের পাশাপাশি কাঁশি রয়েছে। তাপমাত্রার কারো ১০০, কারও ১০১ ডিগ্রি ফারেনহাইট। এটা ডেঙ্গু কিনা সে আশংকা থেকে আমরা রক্ত পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। তবে ডেঙ্গু হওয়ার আশঙ্কা কম, সাধারণ ভাইরাস জ্বরই হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page