September 18, 2026, 10:21 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্বরত অবস্হায় পুলিশ সদস্যের মৃত্যু

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে সড়কে দায়িত্ব পালনকালে মো.বোরহান উদ্দীন (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মো. বোরহান উদ্দীনের বাড়ি ফেনী জেলায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ বলেন, ট্রাফিক পুলিশের সদস্য বোরহান উদ্দীন সকালে কেরানিহাটে দায়িত্ব পালন করছিলেন। এসময় হঠাৎ মাটিতে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন।

মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page