September 16, 2026, 7:06 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় ভুয়া পুলিশ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় মো. সাইফুল ইসলাম (৩৬) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের একটি বেল্ট, একটি ক্যাপ, একটি জ্যাকেট, একটি কালো ক্যাপ, দুটি স্মার্টফোন ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার সাইফুল নারায়ণগঞ্জের বন্দর ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার আলাউদ্দিন সাউদের ছেলে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইয়াসির) আরাফাত বলেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশির সময় সাইফুল সহকারী পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের ক্যাপ, বেল্ট ও গোয়েন্দা পুলিশের ব্যবহৃত জ্যাকেট পরিধান করে গাড়িতে বসে ছিলেন। তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তল্লাশি টিমের পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে কক্সবাজারের টেকনাফ থানার এসআই পরিচয় দেন। এসময় তার বিপি নম্বর ও আইডি কার্ড দেখতে চাইলে তিনি কোনো জবাব দেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভুয়া পুলিশ বলে জানান। এরপর তাকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, গ্রেফতার সাইফুল বিভিন্ন এলাকায় পুলিশের টেকনাফ থানার এসআই পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা সুযোগ-সুবিধা ভোগ করতেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page