September 18, 2026, 11:22 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত থেকে স্কুলশিক্ষার্থীর মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

বশির আলমামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক স্কুলশিক্ষার্থী মেহেদী হাসান (১৬) এর মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার কর হয়েছে। বৃহস্পতিবার ( ৬ জুলাই) সকালে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে। এর আগে বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাগরের উদ্ধার অভিযান চালিয়েও লাশের সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে গেলে জোয়ারের পানিতে শরীরের অর্ধেক মাটিতে পুতা আবস্থা থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে বলে জানায় স্থানীয় মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন মেহেদী হাসান। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঘটনার পর সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম এবং নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। জানা যায়, কুমিল্লা থেকে ১৪ জনের একটি পর্যটক দল সকালে উপজেলার গুলিয়াখালী সীবীচে বেড়াতে আসে। তারা দুপুর সাড়ে ১২ টার সময় সাগরে গোসল করতে নামে। এসময় সাগরের জোয়ারের শ্রোতে মেহেদী হাসান পানিতে তলীয়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page