October 6, 2026, 8:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বশির আল-মামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আলমগীর হাসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর)  ভোর রাতে উপজেলার সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আফাজ উল্লাহর ছেলে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর পেশায় ব্যবসায়ী। সোনাইছড়ির শীতলপুর বাজারে একটি কুলিং কর্নার রয়েছে তার।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আলম আশিক বলেন, ‘সোমবার ভোর  রাতে গুরুতর অবস্থায় আলমগীরকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি বলেন, ‘শীতলপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কী বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।’

এর আগে, রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডে নুর মোস্তফা বজল (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।



Our Like Page