October 1, 2026, 8:38 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের সীতাকুন্ডে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইউসুফ (৩২), সে কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে ও মো. মুসা (৩৮), সে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।

র‌্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ১১ জানুয়ারি (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়।

এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশী চালিয়ে গাড়িটির পিছনে বিশেষ কৌশলে রাখা ৩টি প্লাষ্টিকের বস্তায় ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা পায়।

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page