September 13, 2026, 6:31 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের ১৬ টি আসনে নৌকা ১২টি-স্বতন্ত্র ৩টি এবং লাঙল ১টি তে জয়ী

বশির আল-মামুন, চট্টগ্রাম:চট্টগ্রাম নগর ও জেলার ১৬টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১২ জন। এছাড়া ঈগল প্রতীক ২টি, লাঙল প্রতীক ১টি, কেটলি প্রতীকের প্রার্থী ১টি আসনে জয়লাভ করেছে।
এর মধ্যে সাতজন নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) বিজয়ী হয়েছেন মাহবুব উর রহমান (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঈগল)।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিজয়ী হয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব (তরমুজ)।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) বিজয়ী হয়েছেন মাহফুজুর রহমান (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন চৌধুরী (ঈগল)।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড -নগর আংশিক) বিজয়ী হয়েছেন এসএম আল মামুন (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিদারুল কবির (লাঙল)।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-নগর আংশিক) বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙল) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি)।
চট্টগ্রাম-৬ (রাউজান) বিজয়ী হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম (ট্রাক)।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) বিজয়ী হয়েছেন ড. মোহাম্মদ হাছান মাহমুদ (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি)।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগর আংশিক) বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম (কেটলি) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি)।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) বিজয়ী হয়েছেন ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজীদ রশীদ চৌধুরী (লাঙল)।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) বিজয়ী হয়েছেন মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম (ফুলকপি)।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) বিজয়ী হয়েছেন এম আবদুল লতিফ (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন (কেটলি)।
চট্টগ্রাম-১২ (পটিয়া) বিজয়ী হয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী (ঈগল)।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) বিজয়ী হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসাইন (মোমবাতি)।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বিজয়ী হয়েছেন মো. নজরুল ইসলাম চৌধুরী (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী (ট্রাক)।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব (ঈগল) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন (নৌকা)।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান (ঈগল) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির (ট্রাক)।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page