April 13, 2026, 5:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনায় বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩) অগ্নিদগ্ধ হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল আলম আশেক জানান, দুপুরে শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সিএনজি অটোরিকশাটি কর্ণফুলী থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে নতুন ব্রিজ এলাকার গোলচত্বরে এলে গ্যাস লিকেজ হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।’

তিনি আরো জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ির ড্রাইভার আহতদের হাসপাতালে দিয়ে পালিয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page