October 4, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে ট্রাক ড্রাইভার ও বাসের হেলপার নিহত 

বশির আল-মামুন চট্টগ্রাম : সিএনজি অটোরিকশা চালকের ছুরিকাঘাতে বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নগরের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বাংলানিউজকে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।
 হাটহাজারী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই আলী আকবর  বলেন, এক সিএনজি অটোরিকশা চালক দুইজনকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমরা অটোরিকশা চালককে আটক করেছি। কি কারণে তাদেরকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।



Our Like Page