November 19, 2026, 7:13 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপের দায়ে১৮ হোটেলের লাইসেন্স বাতিলের আবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন হোটেলে টানা অভিযানের পরও থামানো যাচ্ছে না অসামাজিক কার্যকলাপ। এ অবস্থায় নিরুপায় হয়ে ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির।

সাম্প্রতিক সময়ে তিনি এ আবেদন জানান।

লাইসেন্স বাতিলের আবেদন জানানো হোটেলগুলো হলো- হোটেল সিলভার ইন, হোটেল হিলটাউন আবাসিক, হোটেল গেইটওয়ে আবাসিক, হোটেল মেট্রো ইন, হোটেল গেস্ট ইন, ইকবাল বোডিং, হোটেল গণি আবাসিক, হোটেল ঢাকা আবাসিক, হোটেল ক্যামেলিয়া সাবেক হোটেল সম্রাট, হোটেল নেভাল আবাসিক, হোটেল কর্ণফুলী আবাসিক, হোটেল মুসলিম আবাসিক, হোটেল বিরাজ, হোটেল দরবার আবাসিক, হোটেল আদর আবাসিক, হোটেল লুসাই ইন, হোটেল সাউদিয়া ও হোটেল এস নাইট সাবেক সুপার গেস্ট হাউস।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঢাকা পোস্টকে বলেন, হোটেলগুলোতে প্রায় সময়ই আবাসিক রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। এগুলো থেকে বেশ কয়েকবার পতিতা ও খদ্দেরসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরও তাদের কর্মকাণ্ড না থামায় লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page