November 20, 2026, 6:50 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সমির গ্রেপ্তার

 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির। তিনি মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির (৩৮) সন্দ্বীপ থানা পুলিশ মগধরা ইউনিয়নের নোয়ার হাটে সমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। সমির পুলিশের উপর হামলার ঘটনার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমির।

অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page