April 10, 2026, 9:08 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুলের জানাজায় লাখো জনতার ঢল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোট বা ইসকন মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়। পরে সাইফুলের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীর ইমামতিতে বেলা সাড়ে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ।

জানাজায় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা শাহজাহান, বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

জানাজার আগে সমন্বয়ক আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page