August 3, 2026, 1:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান মোহাম্মদকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার শাহজাহান কক্সবাজারের চকরিয়া থানার পহরচাঁদা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, গত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর ব্রিজঘাট এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান মোহাম্মদ। এ ঘটনায় মামলায় ৬ মাস পর আদালত থেকে জামিনে এসে আত্মগোপন করেন শাহাজাহান। পরে আসামির অনুপস্থিতিতে শাহজাহান মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর ছায়াতদন্তের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page