April 10, 2026, 11:52 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবি’র জশনে জুলুসে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে ভিড়ে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন জন।

আজ (শনিবার) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এই তথ্য জানান।নিহতদের একজনের নাম আইয়ুব আলী এবং অন্যজনের নাম সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, তীব্র গরমে অসুস্থ হয়ে ভিড়ের মধ্যে পড়ে গেলে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘জশনে জুলুস চলাকালে তীব্র গরমে অসুস্থ হয়ে একজন ব্যক্তি ভিড়ের মধ্যে লুটিয়ে পড়েন। লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও তিন জনকে আহত অবস্থায় আনা হয়, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

উল্লেখ্য, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page