August 18, 2026, 8:11 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে মাগুরা জেলায় সৌদি আরব থেকে প্রাপ্ত ৯২ কার্টুন খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের মাধ্যমে এ খেজুর জেলার চারটি উপজেলা মাগুরা সদর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা ও মহম্মদপুর উপজেলায় বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার ১২ মার্চ বেলা ১১ টার সময় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, গতরাতে ঢাকা থেকে পাঠানো ৯২ কার্টুন সৌদি আরবের রাজকীয়  খেজুর মাগুরায় এসে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টুন এবং মহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা ও শালিখা উপজেলা এই তিন উপজেলায় ২২ কার্টুন করে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। জেলা প্রশাসক বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি আরবের খেজুর বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের কর্মকর্তা এটিএম বেনিজির রহমান, মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ মন্ডল, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম ও মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাসুদ হাসান খান কিজিল, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ উদ্যোগের জন্য মাগুরা–১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সরকারের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের সহায়তা কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রমজান মাসে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page