November 21, 2026, 12:41 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.৩২ ; ৫ কলেজে পাশের হার শুন্য

বশির আল মামুন চট্টগ্রাম : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। গতবারের তুলনায় এবারের পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।

এবার পরীক্ষার্থী ছিলেন ১  লাখ ৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ ৫ হাজার ৪১৬ জন। পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৫৯ এবং ছাত্র ৪ হাজার ৫১০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৩৩৯ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ ও ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৭ হাজার ৬৯৭ পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলা ও মহানগর ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরাও অংশ নেন। এ বছর কক্সবাজার জেলায় পাসের হার ৬৩ দশমিক ১৯, রাঙামাটি জেলায় পাসের হার ৬০ দশমিক ৩২, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫৯ দশমিক ৬৩, বান্দরবান জেলায় পাসের হার ৫৯ দশমিক ৯০।

বিভাগভিত্তিক ফলাফলে এ বছর এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ, মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।

তথ্যমতে, এবার ২৮২ কলেজের শিক্ষার্থীরা ১১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। ১৩টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ১২টি। একজনও পাস করেনি এমন কলেজ পাঁচটি। ২২ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবার উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ২৮২টি কলেজ থেকে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেনি।

পাসের হার শূন্য কলেজগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে কেউ পাস করেনি। একইভাবে রাউজান উপজেলার মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন মাত্র শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে। কক্সবাজার উপজেলার চকরিয়া কমার্স কলেজ থেকে সাত জন অংশ নিয়ে সকলেই ফেল করেছে। চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অবস্থিত হালিশহর সেন্ট্রাল কলেজ থেকে একজন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে এবং নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম জেলা কলেজ থেকে তিন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, ‘যে পাঁচটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবার এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫ হাজার ৪১৬ জন। পাস করেছে ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ–৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৫৯ এবং ছাত্র ৪ হাজার ৫১০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ৬ হাজার ৩৩৯ জন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page