April 2, 2026, 9:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে একদিনে করোনায় দু’জনের মৃত্যু ; নতুন শনাক্ত ১২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একদিনে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা যাওয়া দুইজনই পটিয়া ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

রোববার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত  চট্টগ্রামে মোট ৭৪ জন করোনায় আক্রান্ত হলেন, যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত্যু হওয়া দুজন হলেন- পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, করোনা শনাক্ত হলেও ইরশাদ নামের ওই রোগী আগে থেকে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার (ইয়াসমিন) যক্ষ্মাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তারা মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন চট্টগ্রামের মোট ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি হয়েছে উপজেলায়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page