September 27, 2026, 2:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা কোরবান আলী নামে এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে আব্বার মৃত্যু হয়েছে।

এর আগে, গত শুক্রবার নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আলী রেজা জানান, পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই স্কুলশিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। তিনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তারা সাহায্য চাইলে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর সেদিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছেলেকে বাঁচাতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে কোরবান আলীর মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page