October 2, 2026, 10:53 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে গরু চোরদের গুলিতে ৩ খামারি আহত ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম পটিয়ায় উপজেলায় গরু চুরিতে বাঁধা দেওয়ার সময় চোরদের এলোপাতাড়ি গুলিতে তিনজন খামারি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা নাঈম উদ্দিন (২৪) নামের একজনকে পুলিশে সোর্পদ করেছেন।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের আজম আলীর খামারে এ ঘটনা।

আহতরা হলেন- উপজেলার উজিরপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে আব্দুল হক (২৮), একই এলাকার আজম আলীর ছেলে মো. আরমান (২৬) ও ভোলা জেলার মো. দুলালের ছেলে মো. রাজু (২৪)। আহত তিনজনকে পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) অসীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

খামারি আজম আলী জানিয়েছেন, তার খামারে চারটি গরু রয়েছে। ৪-৫ দিন আগে অপরিচিত একব্যক্তি খামারে গিয়ে একটি গরু ক্রয় করতে চান। এর পরেই শনিবার গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করতে আসে। এই সময় লোকজন চোরকে ধাওয়া করেন।

স্থানীয় বরাতে এএসআই অসীম জানান, সংঘবদ্ধ চোরের দল শনিবার রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসে উপজেলার উজিরপুর গ্রামে। ওই সময় স্থানীয় এক মহিলা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। পরে লোকজন চোর চোর বলে ধাওয়া করলে চোরের দল লোকজনকে লক্ষ্য গুলি ছুঁড়ে। ওই সময় খামারির ছেলে আরমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, চোরদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page