October 5, 2026, 5:35 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে গাড়ি উল্টে বিদেশি ছাত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় আউটার রিং রোডে পাজেরো গাড়ি উল্টে এক বিদেশি ছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পাজেরো গাড়িতে থাকা আরও দুজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সোমবার রাতে আউটার রিং রোডে পাজেরো গাড়ির চাক্কা পাংচার হয়ে যায়। এতে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িটিতে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয়। একই সঙ্গে আহত হন আরও দুজন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, নিহত ছাত্রী বিদেশি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। তবে আহত দুজন বাংলাদেশি।



Our Like Page