September 30, 2026, 8:14 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২ 

বশির আল-মামুন,  চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)। চালকের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে ডাকাত দল খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদস্য পরিচয় দেয়। এরপর তারা নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে লুটপাট শুরু করে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না।
এ অবস্থায় ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলশী থানা পুলিশ এসে ১২ জনকে আটক করে। এসময় ৩ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি বলেন, ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page