September 16, 2026, 4:10 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ঘুমন্ত পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে ব্যবসায়ী বাদশার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর  হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার ছেলে এনামুল হককে (২০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন এনামুল। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ বাদশা গ্রামে ডেকোরেটরের ব্যবসা করতেন। এনামুল তার বাবার সঙ্গে ব্যবসায় সময় দিতেন। নানা বিষয়ে এনামুলকে বকাঝকা করতেন তার বাবা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এনামুল।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, শুক্রবার ভোরে ভুক্তভোগীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ভুক্তভোগীর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি বাবাকে হত্যা কথা স্বীকার করেন। ব্যবসায় সময় দিতে গিয়ে নানা কারণে মনোমালিন্য থেকে বৃহস্পতিবার রাতে বাবাকে কুপিয়ে হত্যা করেন এনামুল। সেসময় পরিবারের অন্যান্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান বলেন, ভুক্তভোগীর ছেলেকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি বাবাকে হত্যার কথা স্বীকার করেন। বর্তমানে অভিযুক্তকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page