September 4, 2026, 3:17 pm
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে চিরকুট লিখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্বহত্যা

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় কোচিং সেন্টারের শিক্ষক রাজন দত্ত (৩৭) কক্সবাজারগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায়  এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছিলেন রাজন দত্ত।শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে ঘর থেকে বের হন। সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিলে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মারা যান।

ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ বলেন, তিন ভাইয়ের মধ্যে মেঝ রাজন দত্ত শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন। তার ঘরে ড্রয়ারে রাখা একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল, ‘আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোন হাত নেই। …অকারণে কাউকে দোষ দিবেন না কিংবা হয়রানি করবেন না’।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page