October 25, 2026, 12:05 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে লিখে গেছেন।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, রোববার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ সরদারের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় তার এক ছেলের পরিবারের সঙ্গে থাকতেন।

ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি আত্মহত্যা করেছেন।’

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। সেখানে লেখা হয়েছে- তিনি ক্যানসারে আক্রান্ত। অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। তবে শেষদিকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ওই চিরকুটের হাতের লেখা কয়েকজনকে দেখিয়েছি। তারা লেখাটি আবু সাঈদ সরদারের বলে শনাক্ত করেছেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page